সর্বশেষ সংবাদ :

সময় টিভির সম্প্রচার বন্ধ, আগামী-কাল আদেশের বিরুদ্ধে আপিল করা হবে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে।

 

আগামী মঙ্গলবার (২০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হবে বলে ব্যারিস্টার মাহবুব শফিক নিশ্চিত করেছেন।

 

এর আগে আজ সোমবার (১৯ আগস্ট) সময় টেলিভিশনের সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধ রাখার আদেশ দিয়েছে হাইকোর্ট।

 

স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের পরিচালক শম্পা রহমানের করা এক রিটের শুনানি শেষে হাই-কোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল-সহ আদেশ দেন।

 

আদালতে আজকের রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মজিবুল হক ভূঁইয়া ও আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।


প্রকাশিত: August 19, 2024 | সময়: 5:49 pm | Daily Sunshine

আরও খবর