, , ।
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন মারা গিয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক।
আজ সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এতে ঘটনা স্থালেই মারা গেছেন মাইক্রোবাসে থাকা চার যাত্রীর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনের লশ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ গুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে নিহতদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত করতে না পারলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহতরা একই পরিবারের চারজন। তারা হলেন- রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙাপাড়ার জসিম উদ্দিন ডুবা, তার স্ত্রী ও দুই ছেলে।
সানশাইন/ আর এক্স