সর্বশেষ সংবাদ :

পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের -শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আ.লীগ নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলেই আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো বিবৃতিতে বলেছেন, আমি পদত্যাগ করেছি কারণ আমি লাশের মিছিল দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু আমি তার অনুমতি দিইনি।

 

শেখ হাসিনা আরও বলেছেন, আমি দেশে থাকলে আরও অনেকে প্রাণ হারাতো, আরও অনেক সম্পদ নষ্ট হতো। এর জন্যই আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি।

 

সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, আমার কর্মীরা সেখানে যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আ.লীগ আবার জেগে উঠবে।

 

এছাড়াও বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ, শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের।

 

এছাড়া আমার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি তরুণ শিক্ষার্থীদেরে উদ্দ্যেশে বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে।

 

দ্য প্রিন্ট বলছে, আগামী সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমে হাসিনা ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।


প্রকাশিত: August 11, 2024 | সময়: 2:48 pm | Daily Sunshine

আরও খবর