সর্বশেষ সংবাদ :

বগুড়ায় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে আল-আমিন (২৪) নামের যুবলীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আল আমিন ধুনট পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে। এ সময় দুর্বৃত্তদের লাঠির আঘাতে আহত হয়েছেন আবু হানিফ (২৩) নামে এক ব্যবসায়ী। আবু হানিফ একই এলাকার বেলাল হোসেনের ছেলে।

 

 

আজ বৃহস্পতিবার (৮আগস্ট) ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আল-আমিন হলেন, ধুনট পৌর যুবলীগের প্রস্তাবিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক। তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।

 

 

ধুনট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, গতকাল বুধবার সন্ধ্যার দিকে ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলের পিছনে চড়ে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হন আল আমিন। পথের মধ্যে ধুনট-গোসাইবাড়ি পাকা সড়কের ইছামতি নদীর চরধুনট সেতু এলাকায় পৌঁছে তাদের মোটর-সাইকেল। এ সময় সামনের দিক থেকে আসা দুর্বৃত্তরা অটোভ্যান থেকে নেমে তাদের মোটর-সাইকেলের গতিরোধ করে। এরপর আল-আমিনকে পিটিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। এ সময় আবু হানিফের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যায়। আহত আবু হানিফকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে।

 

 

 

এ তথ্য নিশ্চিত করে ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, আল আমিন নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে আইনি কী ব্যবস্থা নেওয়া হবে তা এখনো সঠিক করে বলতে পারছি না।


প্রকাশিত: August 8, 2024 | সময়: 4:01 pm | Daily Sunshine

আরও খবর