নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির স্টার লাইন বাস চাপায় সিএনজি আরোহী মা- ছেলেসহ ৩জন মারা গিয়েছে।

 

আজ শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসীম উদ্দিন (৫৫) এবং তার মা তাহেরা বেগম (৭৫)। তবে তাৎক্ষণিক নিহত আরেক নারীর নাম জানা যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বাস চাপায় তিনজন নিহত হওয়ার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি।

 

বিস্তারিত আছে………….


প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪ | সময়: ১:২৫ অপরাহ্ণ | Daily Sunshine