সর্বশেষ সংবাদ :

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: চলমান প্যারিস অলিম্পিকে ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা পেয়েছে কঠিন প্রতিপক্ষ।

 

দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সের বিপক্ষে লড়তে হবে হাভিয়ের মাসচেরানোর শিষ্যদের। ‘এ’ গ্রুপে ফ্রান্স গ্রুপ-সেরা হলেও ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা দ্বিতীয় স্থান লাভ করেছে। পদকের মঞ্চে পা রাখার আগেই তাই দুই দলের মধ্যে একটিকে ছিটকে পড়তে হবে। কোয়ার্টার-ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে আর্জেন্টিনা বনাম ফ্রান্স এর।

 

 

 

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা সেই আর্জেন্টিনা-ফ্রান্স এবার মুখোমুখি হচ্ছে প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে।

আগামী শুক্রবার (২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা হারায় ইরাককে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গালে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন আর্জেন্টিনা।

 

 

গোল-পার্থক্যে এগিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো কোয়ার্টার ফাইনালে লড়বে ‘এ’ গ্রুপের দ্বিতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে। ‘বি’ গ্রুপের দ্বিতীয় হাভিয়ের মাসচেরানোর আর্জেন্টিনা লড়বে ‘এ’ গ্রুপের সেরা থিয়েরি অঁরির ফ্রান্সের সঙ্গে।


প্রকাশিত: July 31, 2024 | সময়: 4:36 pm | Daily Sunshine