সর্বশেষ সংবাদ :

বুধবারের মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধ হবে -আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নির্বাহী আদেশে আগামী (৩১ জুলাই) মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।

 

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

 

 

কোটা আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। গত ১৯ জুলাই রাতে শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়। এর ১০ দিনের মাথায় গতকাল আবারো জোটের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেন জোটের নেতারা।

 

আদালতের রায়ে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানা যায়।


প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪ | সময়: ৪:৪৭ অপরাহ্ণ | Daily Sunshine