সর্বশেষ সংবাদ :

আগামী মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা, কোটা আন্দোলনে নিহতদের স্মরণে

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে  শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে আগামী মঙ্গলবার (৩০ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

 

 

আজ সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় ১৪৭ জন নিহত হয়েছেন বলে গত রোববার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

 

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় গত ১ জুলাই। তবে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে।


প্রকাশিত: July 29, 2024 | সময়: 4:48 pm | Daily Sunshine