বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
দিনাজপুর প্রতিনিধি: ভারত থেকে আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি বন্দরের পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। দুই দিন আগেও বন্দর এলাকায় প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৮৮ টাকায় বিক্রয় হলেও এখন ভারতীয় জাত ৫ থেকে ৭ টাকা কমে ৮০ থেকে ৮২ টাকায় বিক্রয় হচ্ছে।
হিলি স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এখন ভারত থেকে আসছে বিভিন্ন পণ্যের চালান। প্রতিনিয়ত আসছে পেঁয়াজবাহী ট্রাক। চলমান এমন পরিস্থিতিতে পাইকারদের আনাগোনা কম। এতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
ব্যবসায়ীরা বলছেন, আমদানিতে ভারতের ৪০শতাংশ এবং বাংলাদেশের ১০ শতাংশ শুল্কের কারণে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমেছে না। এক সপ্তাহে পেঁয়াজ আমদানি হয়েছে তিন হাজার ৮০০ টন।