নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় এক শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিফান হোসেন নামে ছয় বছরের এক শিশু মারা গিয়েছে।

 

এ বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ওসি জাহিদুল হক।

 

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কাদিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সিফান হোসেন কাদিপুর গ্রামের মুমিন হোসেনের ছেলে।

 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, সকালে বাড়ির সামনে খেলা করছিল সিফান। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাক্টরচালক ও হেলপারকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪ | সময়: ৫:১১ অপরাহ্ণ | Daily Sunshine