বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত পরিসরে চালু হয়েছে। আগামী রবি থেকে সোমবারের মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেট চালু করা হবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানায় তিনি।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, গত মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। বুধবার রাত থেকে বাসাবাড়িসহ সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হবে। এ লক্ষ্যে কাজ করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
সম্প্রতি রাজধানীর মহাখালীর ডাটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। এরপর থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। সবশেষ মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।
এদিকে পাঁচদিন পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়চে। তবে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগা-যোগমাধ্যমে কোন ভাবেই প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।