সর্বশেষ সংবাদ :

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় বাইক চালক নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলার খাঁড়ইল মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রাজশাহী-নওগাঁ মহাসড়কে শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মারুফ হোসেন (২৬)।  নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় নিহত মারুফ তার শাশুড়িকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোটরসাইকেলে করে নিয়ামতপুরে ফিরছিলেন। মোহনপুর উপজেলার খাঁড়ইলে  রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।


প্রকাশিত: July 13, 2024 | সময়: 5:59 pm | Daily Sunshine