শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ৫১৮ কোটি ৯৫ লাখ টাকা পাস হয়েছে। ৩০ জুন সন্ধ্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩২তম সভায় এই বাজেট অনুমোদন করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সভাপতিত্ব করেন।
২০২৪-২০২৫ অর্থ বছরের মূল বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ১৪ কোটি ২ লাখ, স্বাস্থ্য ও সেবা খাতে ৪৭ লাখ, মূলধন খাতে ২৩ কোটি ২১ লাখ, পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৪৪ লাখ, বেতন ও ভাতাদি খাতে ৩০০ কোটি ৮৯ লাখ, পেনশন বাবদ ৯২ কোটি ৮৫ লাখ ও অন্যান্য বরাদ্দ ৩ কোটি ৭ লাখ টাকা। এবার গবেষণা খাতে সর্বাধিক বরাদ্দ প্রদান করা হয়েছে।