সর্বশেষ সংবাদ :

নাটোরে গৃহবধুকে হত্যায় স্বামীসহ তিনজনের ১০ বছর কারাদন্ড

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় খাদিজা কবরী লিমা (১৮) নামে এক গৃহবধু হত্যা মামলায় স্বামী সানিউল ইসলাম, শাশুড়ি সাবিনা ইয়াসমীন এবং ননদ রিভু খাতুনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আব্দুর রহিম।
মামলা সুত্রে জানা যায়,২০১১ সালের ৩ অক্টোবর যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ীর বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায় নিহতের স্বামী সহ পরিবারের সদস্যরা। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পরে নিহতের বাবা সহ আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতার মর্গে প্রেরন করেন।
এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ নিহত খাদিজা কবরীর স্বামী,শ্বাশুড়ী ও ননদের নামে আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর মামলার স্বাস্থ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক বৃহস্পতিবার এই রায় প্রদান করেন। মামলায় জরিমানার অর্থ নিহতের পরিবারের সদস্যরা পাবেন উল্লেখ করা হয়।
আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, মামলার রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুলাই ৭, ২০২৩ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর