সর্বশেষ সংবাদ :

নগরীতে নৌকার পক্ষে ১৪ নং ওয়ার্ডে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
তেরখাদিয়া মধ্য পাড়া এলাকাবাসীর নারী সদস্যদের সাথে রাসিক ১৪ নং কাউন্সিলর পদ প্রার্থী মো: আনোয়ার হোসেন (আনার) সাথে গতকাল বিকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

রাসিক ১৪ নং কাউন্সিলর পদ পার্থী মো: আনোয়ার হোসেন এলাকাবাসীর উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের এলাকার সন্তান বিগত দিনগুলোতে আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে ছিলাম। আগামীতেও আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে পারি সেজন্য আপনাদের এই সন্তানকে ভোট দিয়ে পুণরায় নির্বাচিত করুন আপনাদের বিভিন্ন সমস্যার কাজ করার সুযোগ করে দিন। এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। রাজশাহীর উন্নয়নের ধারাবহিকতা ধরে রাখার জন্য মেয়রের পদে লিটন আর জাতীয় নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই।

 

 

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলরের পত্নী অঞ্জনা বেগম, তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক লিয়াক কাদির কুমকুম। এলাকা বাসীর মধ্যে উপস্থিত ছিলেন সেলিম, আলিফ।

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: May 30, 2023 | সময়: 12:05 am | Daily Sunshine

আরও খবর