সর্বশেষ সংবাদ :

কেশরহাটে বিএনপির প্রচারণা

নিজস্ব প্রতিনিধি :

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে মোহনপুরে প্রচারণা করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার কেশরহার বাজারে পথসভা শেষে লিফলেট বিতরন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুর্নাবাসান সহ সম্পাদক শফিকুল হক মিলন, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম বুলবুল, কেশরহাট যুবদলের আহ্বায়ক শাহিন আলমসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

সানশাইন/তারেক


প্রকাশিত: November 25, 2022 | সময়: 6:36 pm | Daily Sunshine