, , ।
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর নতুন উপ-পরিচালক মোঃ ওহিদুল ইসলাম।
রবিবার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মোঃ দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।