বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঢাকা অফিস 
ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের মধ্যে সারাবিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন ডোজ টিকা অনুদানের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় নেতৃত্বদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজারের তৈরি টিকার এই ধারাবাহিক অনুদান অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’ অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ বলেন, ফাইজারের তৈরি টিকার সর্বশেষ এই অনুদানের মাধ্যমে বিশ্বের অন্য যেকোনও দেশের চেয়ে বাংলাদেশকে বেশি টিকা প্রদানে আমেরিকার জনগণের উদারতার বিষয়টিই উঠে এসেছে।