বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পল্টনের শেল ট্রেড টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। অভিযানে নেতৃত্ব দেন ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ইয়াবা বিক্রির জন্য পল্টন মডেল থানার ভিআইপি রোডের শেল ট্রেড টাওয়ারের সামনে এক ব্যক্তি অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ৮ হাজার পিস ইয়াবাসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। এডিসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার রুবেল কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পল্টন মডেল থানায় গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।