ঢাকা অফিস: শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. শাহিনুর ও মো. মোতাচ্ছির নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। তারা বাগেরহাটের রামপালের দূর্গাপুর ও ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন এবং দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, “গত নভেম্বরে দেশের বিভিন্ন জায়গা থেকে শুটকি প্রক্রিয়া করতে দুবলায় সামুদ্রিক মাছ ধরতে যান প্রায় ৩০ হাজার জেলে। এসব জেলেরা দুবলাসহ প্রায় আটটি চরে অস্থায়ী বসতি গড়ে তোলেন। সেখানে থেকেই তারা সাগরে মাছ ধরেন। শুক্রবারও মাছ ধরতে তারা সাগরে যান। কিন্তু হঠাৎ ঝড়ের কবলে পড়ে ১৮টি ট্রলার ডুবে গেছে। দুবলায় আটটি এবং তার পার্শ্ববর্তী আলোরকোল এলাকায় আরও ১০টি ট্রলার ডুবে যায়। পরে অন্য ট্রলারের সাহায্যে ১৫৪ জেলে ফিরে আসতে পারলেও মো. ইদ্রিসের ছেলে মো. শাহিনুর ও মো. ছোট্টোর ছেলে মো. মোতাচ্ছির নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে দুবলার ১০০ ট্রলার অভিযানে নেমেছে বলেও জানান তিনি।
প্রকাশিত:
February 5, 2022 | সময়: 3:10 pm | সুমন শেখ