সর্বশেষ সংবাদ :

জাতীয়করণসহ আট দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের

বুধবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট’ আয়োজিত এক মানববন্ধন এ দাবি জানানো হয়। আগামী ৩১ মার্চের মধ্যে যদি তাদের জাতীয়করণ করা না হয় তাহলে আগামী ১০ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করার হুঁশিয়ারিও দিয়েছেন এক্যজোটের সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজী। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আট দফা দাবির মধ্যে রয়েছে- স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চূড়ান্ত করণ।


প্রকাশিত: January 12, 2022 | সময়: 1:17 pm | সুমন শেখ