সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরের সাহারবানু উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছী সাহার বানু উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ে শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিলো আলোচনা সভা, সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম হাবিবের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, সাবেক শিক্ষার্থী বঙ্গবন্ধু মেমোরিয়াল ইউনিভার্সিটির শিক্ষক ড. মঞ্জুর হাসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুল গফুর, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম আনিস, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, মুক্তিযোদ্ধা জোনাব আলী মাস্টার।
অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, ঝালুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান আলী।


প্রকাশিত: January 9, 2022 | সময়: 5:12 am | সুমন শেখ